দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

জলঢাকায় “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ১২ জুন সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান টি উপস্থাপনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি করা সব বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির উদ্ভাবনী আইডিয়া অতিথিদের সামনে তুলে ধরেন। এসময় অতিথিগণ শিক্ষার্থীদের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তাদের নতুন নতুন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন। পরে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের এই খুদে উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের বড় বড় সমস্যার প্রযুক্তিগত সমাধান এনে দেবে। সরকারী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট এক্সিলেন্স স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রামে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জলঢাকায় “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ১২ জুন সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান টি উপস্থাপনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি করা সব বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির উদ্ভাবনী আইডিয়া অতিথিদের সামনে তুলে ধরেন। এসময় অতিথিগণ শিক্ষার্থীদের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তাদের নতুন নতুন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন। পরে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের এই খুদে উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের বড় বড় সমস্যার প্রযুক্তিগত সমাধান এনে দেবে। সরকারী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট এক্সিলেন্স স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রামে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করে। 

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ