দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডিসমূহের সাথে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল সাড়ে ১২টায় এই সেমিনারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন দেশের বিভিন্ন খাতের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস, রেমিটেন্স ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে, তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশেষ করে পোশাক খাতের প্রসারে তাঁর ভূমিকার কারণে তাকে 'গার্মেন্টসের জনক' হিসেবেও অভিহিত করেন মন্ত্রী। এছাড়া দেশের শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার পেছনেও তাঁর বিশেষ অবদান ছিল বলে তিনি উল্লেখ করেন।

​ডা. জাহিদ হোসেন তাঁর বক্তব্যে জিয়া হার্ট ফাউন্ডেশনকে জনগণের সম্পদ হিসেবে উল্লেখ করে এই প্রতিষ্ঠানকে নিয়ে কোনো ধরনের রাজনীতি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো তাঁর দলীয় কোনো ব্যক্তিকে সমিতিতে নেওয়ার জন্য চাপ দেননি।

​বর্তমানের তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সাথে সমাজ ও জাতির সামনে বাস্তব সত্য তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

​দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আখতার হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবুর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন: ​জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

​সেমিনারে বক্তারা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করার এবং চিকিৎসা সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ