দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

মুকসুদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী; মেধা ও উদ্ভাবনের মিলনমেলা

"মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে Startup, Science Project and Innovation Idea Showcasing Program।

 শুক্রবার (১২ জুন ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,  পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লা, একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, সহকারী বিদ্যালয় পরিদর্শক নরেশ বিশ্বাস এবং সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক নীহার মণ্ডল।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. শওকত আলী মিয়া।

 দিনব্যাপী প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। মুকসুদপুরে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মুকসুদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী; মেধা ও উদ্ভাবনের মিলনমেলা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ