দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আওতাধীন ময়মনসিংহ বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় কর্তৃক অর্থনৈতিক শুমারি-২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় পরি সংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ ফিরোজ ইবনে ইউসুফ।

সভায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তিন ধরনের শুমারি পরিচালনা করে থাকে, যথা জনশুমারি, কৃষিশুমারি এবং অর্থনৈতিক শুমারি। ১৯৮৩ সাথে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ ৪র্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে ১৩ ডিসেম্বর ২০২৪ থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত করা। এছাড়াও জাতিসংঘ প্রণীত আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ; জাতীয় শিল্পনীতি-২০২২ অনুযায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং কুটির শিল্পে শ্রেণিবিন্যাস করা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের মৌলিক তথ্য সংগ্রহ করা এবং সে অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক পরিকল্পনা কার্যক্রম প্রণয়ন। ২০২৪ এর অর্থনৈতিক শুমারিতে ইলেকট্রনিক পদ্ধতিতে ট্যাব এবং জিপিএস লোকেশনের মাধ্যমে ডাটা সংগ্রহ করায় ভুলের পরিমাণ কম ছিল। ২০১৩-২০২৪ সাল পর্যন্ত সময়ে বিভাগওয়ারী অন্তর্বর্তীকালীন প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ৭৮ দশমিক ৪৫ শতাংশ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ২৩ দশমিক ০৪ শতাংশ। আমাদের অর্থনীতিতে সেবাখাতের অবদান প্রতিনিয়ত বাড়ছে।

এসময়  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রদীপ কুমার সাহা, ময়মনসিংহ ডিআইজি রেঞ্জের পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন তালুকদার, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ গোলাম মোস্তফাসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারী কলেজের অধ্যক্ষবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ,  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার  বলেন, টেকসই উন্নয়ন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়নে জন্য বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই। পরিসংখ্যানের তথ্য-উপাত্তের মাধ্যমেই সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন চিত্র প্রকাশ পায়। আমরা জাতিগতভাবে একটু কৃপণ, কাউকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই না। পরিসংখ্যানের তথ্য সংগ্রহ কষ্টকর, এক্ষেত্রে আমাদের সবাইকে স্বপ্রণোদিত হতে হবে।

পরিসংখ্যানের তথ্য-উপাত্ত যত সমৃদ্ধ হবে, গবেষণা তত উন্নত হবে, সে মোতাবেক উন্নয়ন পরিকল্পনা তত সহজ হবে। গবেষণা ও রিপোর্টের উপর উপর ভিত্তি করে সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমেই দেশ এগিয়ে যাবো। এজন্য সঠিকভাবে পরিসংখ্যানের তথ্য-উপাত্ত সংগ্রহ জরুরি।

পরিসংখ্যান অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক  ফিরোজ ইবনে ইউসুফ তার উপস্থাপনায় অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুষ্ঠানের উদ্দেশ্য, শুমারির প্রক্রিয়া এবং শুমারির বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। উপস্থিত সকলে তার উপস্থাপনার প্রশংসা করেন এবং বিভাগীয় কমিশনার জানান তার উপস্থাপনার মাধ্যমে আমরা অর্থনৈতিক শুমারি ২০২৪ তথা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পেরেছি, এজন্য তিনি তাকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানান। কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রমিজা বেগম তার আলোচনায় শুমারি কার্যক্রমের প্রশংসা করেন এবং কৃষি ও অর্থনৈতিক শুমারি একসাথে করা যায় কিনা সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সেমিনারে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, আঞ্চলিক তথ্য কর্মকর্তা, অধ্যক্ষ মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ডিজিএম সোনালী ব্যাংক, জেলা প্রসক্লাবের সেক্রেটারি,  উপপরিচালক স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আরোও অনেকে আলোচনায় অংশগ্রহণ করেন। বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাধ্যমে কোন সেক্টরে কতটুকু উন্নয়ন হয়েছে, কোন সেক্টরে আমাদের কাজ করার সুযোগ রয়েছে সে বিষয়গুলো উঠে এসেছে। শুমারি একটি দেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে, তাই তিনি বিবিএস কে ধন্যবাদ জানান এমন গুরুত্বপূর্ণ শুমারি আয়োজনের জন্যে এবং এমন একটি সেমিনার আয়োজন করায় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় ময়মনসিংহকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপনী ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ