সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘মিডবার ফুটবল আসর ২০২৬’। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা ওঠে উপজেলার অন্যতম বৃহৎ এই ফুটবল টুর্নামেন্টের।
৩২টি দলের অংশগ্রহণে আয়োজিত এ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রিয়াজ ফাইটার কলাবাড়ী মুখোমুখি হয় ডাকঘর যুবসংঘ স্পোর্টিং ক্লাবের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-০ গোলের জয় তুলে নেয় স্বাগতিক দল।
খেলা শুরুর আগে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, বিএনপি নেতা সোলেমান তালুকদার, মোস্তফা আহমদ কাচা, উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদুল হক, সাবেক ইউপি সদস্য আরাফাত আলী, বর্তমান ইউপি সদস্য সিরাজুল ইসলাম চেরাগ আলী এবং কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি বিলাল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল সৈয়দ, আলকাছ আলী, তারা মিয়া, সাবেক কৃতি ফুটবলার মইনুদ্দিন, সমুজ আলী এবং ক্লাব সদস্য সেলাল, তাজ উদ্দিন, মোহাম্মদ ও হুমায়ুন রশীদ হুমনসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে অতিথিরা মাঠ পরিদর্শন করেন এবং দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন প্রধান রেফারি জামিল আহমদ। তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি এজাজুল ও শাহজালাল। মাঠে উপস্থিত হাজারো দর্শকের জন্য প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন ওয়াহিদ রেজা ও আব্দুর রাজ্জাক।
আয়োজকদের আশা, টুর্নামেন্টটি উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন