নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি মাদক সেবনের আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে ধামইরহাট থানাধীন ৪নং উমার ইউনিয়নের বাখরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামি মোঃ মনছুর আলীর বসতবাড়ির রান্নাঘরের ভেতরে এই অভিযান চালায় ধামইরহাট থানা পুলিশ।
অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ জয়নাল হোসেন (৪৬), পিতা- মোঃ ইসমাঈল হোসেন, মাতা- মোছাঃ জরিনা বেগম, সাং- দৌলতপুর।২. মোঃ মাহবুব আলম ওরফে লেবু (৩৫), পিতা- মোঃ ময়েন উদ্দিন, মাতা- মোছাঃ মাহমুদা খাতুন, সাং- মালাহার।৩. মোঃ হাছেন আলী (২৭), পিতা- মৃত বাবুল হোসেন, মাতা- মোছাঃ ফেরেজা বিবি, সাং- বাখরপুর।৪. মোঃ মনছুর আলম (২৮), পিতা- মৃত মুকুল হোসেন, মাতা- মোছাঃ মঞ্জুয়ারা, সাং- বাখরপুর।৫. মার্সেল সরেন (৩৫), পিতা- জসেব সরেন, মাতা- স্বর্গীয় বুদিন হাসদা, সাং- বাখরপুর।
গ্রেফতারকৃত সকলের বাড়ি ধামইরহাট থানার বিভিন্ন এলাকায় অবস্থিত এবং তারা নওগাঁ জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ধামইরহাট থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন