মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী যুবক জাফর ইকবালের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখা গেছে। গরিব ও হতদরিদ্র পরিবারের মাদকাসক্ত সন্তানদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণার পর এবার দ্বিতীয় বারের মতো তার সহায়তায় আরো এক যুবককে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জাফর ইকবাল এর আগে ঘোষণা দিয়েছিলেন, কোনো দরিদ্র পরিবারের সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় তিনি নিজেই বহন করবেন। তার এই ঘোষণার ভিত্তিতে পূর্ব রাজদিয়া গ্রামের বাসিন্দা মাদকাসক্ত যুবক সাজ্জাককে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পুনর্বাসনের উদ্যোগ নেয় তার পরিবার।
জানা যায়, পূর্ব রাজদিয়া গ্রামের ইয়াসিন তালুকদারের ছেলে সাজ্জাদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার পরিবার জানান, সাজ্জাদ রাজমিস্ত্রী কাজ করতো। এক থেকে দেড় বছর ধরে সে মাদকের সাথে জড়িয়ে মাদকাসক্ত হয়ে পরে। যার ফলে পরিবারে চরম আর্থিক সংকট তৈরি হয়। এমন পরিস্থিতিতে জাফর ইকবালের এই মানবিক উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে আসে।
বুধবার সকালে সাজ্জাদের বসতবাড়ি থেকে ঢাকার একটি মাদক নিরাময় কেন্দ্রে তাকে পাঠানো হয়। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছেন জাফর ইকবাল।
এ বিষয়ে জাফর ইকবাল বলেন, তিনি প্রবাসে থাকলেও নিজের এলাকার গরিব মানুষের কথা ভুলে যান না। আমার বড় ভাই মামুন ইকবালের সার্বিক সহযোগীতায় সমাজের মাদকাসক্ত তরুণদের সুস্থ জীবনে ফিরিয়ে আনাসহ সমাজের সার্বিক উন্নয়ন করাই আমাদের লক্ষ্য।
এদিকে এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন