দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

জলঢাকায় এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেফতার

নীলফামারীর জলঢাকায় এনজিও কর্মীর কিস্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে জলঢাকা উপজেলার কৈমারী গাবরোল টগরারডাঙ্গা এলাকায় পপি এনজিওর এক নারী কর্মী কিস্তির টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে অফিসে ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় গুরুতর আঘাত করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ নিবিড় তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত হিসেবে জলঢাকা উপজেলার পূর্ব খুটামারা পাটোয়ারীপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা পায়েল (২০)-কে শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গতকাল মঙ্গলবার (৯ জুন) গ্রেফতার করা হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

তিনি আরও বলেন, “ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ অপরাধ দমনে সবসময় তৎপর রয়েছে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জলঢাকায় এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নীলফামারীর জলঢাকায় এনজিও কর্মীর কিস্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে জলঢাকা উপজেলার কৈমারী গাবরোল টগরারডাঙ্গা এলাকায় পপি এনজিওর এক নারী কর্মী কিস্তির টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে অফিসে ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় গুরুতর আঘাত করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ নিবিড় তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত হিসেবে জলঢাকা উপজেলার পূর্ব খুটামারা পাটোয়ারীপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা পায়েল (২০)-কে শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গতকাল মঙ্গলবার (৯ জুন) গ্রেফতার করা হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

তিনি আরও বলেন, “ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ অপরাধ দমনে সবসময় তৎপর রয়েছে।”

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ