দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

পাটগ্রামে লালমনিরহাট চেম্বার সভাপতি প্রার্থী মোকছেদুর রহমানের প্রচারণা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-কে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৯ জুন) পাটগ্রাম উপজেলা অডিটোরিয়ামে সংগঠনটির সভাপতি প্রার্থী মোকছেদুর রহমানের এক বর্ণাঢ্য প্রার্থী পরিচিতি ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

পাটগ্রাম উপজেলা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী মোকছেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান এবং লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোফরান হোসেন মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সভাপতি প্রার্থী মোকছেদুর রহমান তাঁর নির্বাচনী পরিকল্পনা ও ইশতেহারের মূল দিকগুলো ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন। ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "লালমনিরহাটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় শিল্পের উন্নয়নে আমি কাজ করতে চাই। নির্বাচিত হলে লালমনিরহাট চেম্বার অব কমার্সকে একটি আধুনিক, গতিশীল ও ব্যবসায়ী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন মোকছেদুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, চেম্বার অব কমার্সের সার্বিক উন্নয়ন এবং জেলার আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও বেগবান করতে একজন যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ সময় তারা আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রাজু, শাহাআলম প্রধান শাহিন এবং দেলোয়ার হোসেন রজুসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে পাটগ্রামসহ পুরো জেলা জুড়েই ব্যবসায়ীদের মাঝে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সাধারণ ভোটারদের মতে, আজকের এই উৎসবমুখর পরিচিতি ও প্রচারণা সভার মধ্য দিয়ে সভাপতি প্রার্থী মোকছেদুর রহমানের নির্বাচনী প্রচারণা এক নতুন মাত্রা পেল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পাটগ্রামে লালমনিরহাট চেম্বার সভাপতি প্রার্থী মোকছেদুর রহমানের প্রচারণা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ