দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সাদুল্লাপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে স্থানীয় রাজনৈতিক কর্মী গ্রেফতার

‎গাইবান্ধার জেলা সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে মোঃ সাব্বির রাহাদ খান @ নোমান (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাদুল্লাপুর থানা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নোমানের পিতা মোঃ শাহারিয়া খান @ বিপ্লব, যিনি সাদুল্লাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মাতার নাম মোছাঃ নাজমা আক্তার।

‎অভিযুক্ত নোমান সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকার বাসিন্দা।

‎ডিবি পুলিশের একটি চৌকস দল গত ০৮ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে, পরবর্তীতে তাকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।

‎ জনমনে প্রশ্ন  কোন  অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে,এ বিষয়ে থানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানাননি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাদুল্লাপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে স্থানীয় রাজনৈতিক কর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

‎গাইবান্ধার জেলা সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে মোঃ সাব্বির রাহাদ খান @ নোমান (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাদুল্লাপুর থানা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নোমানের পিতা মোঃ শাহারিয়া খান @ বিপ্লব, যিনি সাদুল্লাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মাতার নাম মোছাঃ নাজমা আক্তার।

‎অভিযুক্ত নোমান সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকার বাসিন্দা।

‎ডিবি পুলিশের একটি চৌকস দল গত ০৮ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে, পরবর্তীতে তাকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।

‎ জনমনে প্রশ্ন  কোন  অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে,এ বিষয়ে থানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানাননি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ