দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার নিয়ামতপুরে মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনএজ সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বড় সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে। তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি সামাজিক সমস্যা নয়, বরং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের কারণে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ বিষয়ে সচেতন থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সাইবার ক্রাইম বিষয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পুলিশ সুপার বলেন, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অনলাইন প্রতারণা, ভুয়া পরিচয় ও বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং যেকোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ উপস্থাপনা দুই শতাধিক শিক্ষার্থী গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ করেন। এ সময় তারা নিজেদেরকে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এ ধরনের সময়োপযোগী সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল এবং আইন মেনে চলা সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ