দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

সহস্রাইল বাজারে ভ্যানিটি ব্যাগ ছিনতাই: জনতার হাতে আটক ১, নারী সহযোগী পলাতক

ফরিদপুরের সহস্রাইল বাজার এলাকায় নগদ ৩০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তার সঙ্গে থাকা এক নারী সহযোগী ছিনতাইকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনমালীপুর এলাকার এক ব্যক্তি ভ্যানে করে ফুলিয়া এলাকায় তার বোনের বাড়িতে যাওয়ার পথে বনমালীপুর খামারবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা তুহিন ও তার নারী সহযোগী তার গতিরোধ করে। অভিযোগ রয়েছে, তারা পরিকল্পিতভাবে ভুক্তভোগীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জনতা ধাওয়া করে সহস্রাইল বাজার এলাকা থেকে তুহিনকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা নারী সহযোগী ছিনতাইকৃত মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, ছিনতাইকৃত ভ্যানিটি ব্যাগে নগদ ৩০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিল।

আটক তুহিনকে পরবর্তীতে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পলাতক নারী সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জাফর আলী 

স্টাফ রিপোর্টার 

০১৯১৮৪২৫৫৮০

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সহস্রাইল বাজারে ভ্যানিটি ব্যাগ ছিনতাই: জনতার হাতে আটক ১, নারী সহযোগী পলাতক

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের সহস্রাইল বাজার এলাকায় নগদ ৩০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তার সঙ্গে থাকা এক নারী সহযোগী ছিনতাইকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনমালীপুর এলাকার এক ব্যক্তি ভ্যানে করে ফুলিয়া এলাকায় তার বোনের বাড়িতে যাওয়ার পথে বনমালীপুর খামারবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা তুহিন ও তার নারী সহযোগী তার গতিরোধ করে। অভিযোগ রয়েছে, তারা পরিকল্পিতভাবে ভুক্তভোগীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জনতা ধাওয়া করে সহস্রাইল বাজার এলাকা থেকে তুহিনকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা নারী সহযোগী ছিনতাইকৃত মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, ছিনতাইকৃত ভ্যানিটি ব্যাগে নগদ ৩০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিল।

আটক তুহিনকে পরবর্তীতে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পলাতক নারী সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জাফর আলী 

স্টাফ রিপোর্টার 

০১৯১৮৪২৫৫৮০

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ