দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

গোসাইরহাটে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক পথসভা

শরীয়তপুর জেলার গোসাইরহাট থানা পুলিশের আয়োজনে মাদকমুক্ত, জুয়ামুক্ত ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ০৭ জুন ২০২৬ তারিখ, রবিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গোসাইরহাট থানাধীন আলাওলপুর ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুরের মাননীয় পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং গোসাইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

পথসভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩৫০ জন সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা সমাজ থেকে মাদক, জুয়া ও ইভটিজিং নির্মূলে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন এবং এই ধরনের অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়।

জেলা পুলিশ, শরীয়তপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী এই সচেতনতামূলক প্রচারণা এবং পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গোসাইরহাটে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক পথসভা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

শরীয়তপুর জেলার গোসাইরহাট থানা পুলিশের আয়োজনে মাদকমুক্ত, জুয়ামুক্ত ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ০৭ জুন ২০২৬ তারিখ, রবিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গোসাইরহাট থানাধীন আলাওলপুর ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুরের মাননীয় পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং গোসাইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

পথসভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩৫০ জন সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা সমাজ থেকে মাদক, জুয়া ও ইভটিজিং নির্মূলে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন এবং এই ধরনের অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়।

জেলা পুলিশ, শরীয়তপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী এই সচেতনতামূলক প্রচারণা এবং পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ