দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ সম্পাদক বাপ্পি, উচ্ছ্বসিত গোপালগঞ্জ জেলা যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে মাহমুদুল হাসান বাপ্পি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন গোপালগঞ্জ জেলার যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটি ঘোষণার পর থেকেই জেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান বাপ্পি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সিনিয়র নেতারা,

 বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ ১ সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহমুদুল হাসান বাপ্পি জানান, "দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তার মর্যাদা রক্ষা করব। জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে আমি কাজ করে যাব।"

এদিকে মাহমুদুল হাসান বাপ্পির এই সাফল্যে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয় যুবদল কর্মীরা আশা প্রকাশ করেন যে, বাপ্পির এই নতুন নেতৃত্ব জেলার যুবসমাজকে আরও ঐক্যবদ্ধ করবে এবং কেন্দ্রের সাথে জেলার সাংগঠনিক সংযোগকে আরও সুদৃঢ় করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ সম্পাদক বাপ্পি, উচ্ছ্বসিত গোপালগঞ্জ জেলা যুবদল

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে মাহমুদুল হাসান বাপ্পি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন গোপালগঞ্জ জেলার যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটি ঘোষণার পর থেকেই জেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান বাপ্পি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সিনিয়র নেতারা,

 বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ ১ সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহমুদুল হাসান বাপ্পি জানান, "দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তার মর্যাদা রক্ষা করব। জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে আমি কাজ করে যাব।"

এদিকে মাহমুদুল হাসান বাপ্পির এই সাফল্যে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয় যুবদল কর্মীরা আশা প্রকাশ করেন যে, বাপ্পির এই নতুন নেতৃত্ব জেলার যুবসমাজকে আরও ঐক্যবদ্ধ করবে এবং কেন্দ্রের সাথে জেলার সাংগঠনিক সংযোগকে আরও সুদৃঢ় করবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ