দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

কোম্পানীগঞ্জে র‌্যাবের অভিযান; ২৭৯ বোতল মদ উদ্ধার, আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি স’মিলে অভিযান চালিয়ে বালির স্তূপের ভেতর লুকিয়ে রাখা ২৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় আহাদ মিয়া ওরফে ওয়েদ মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানার টুকেরবাজার ইসলামপুর এলাকার একটি স’মিলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া আহাদ মিয়া সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শান্তিপুর এলাকার মৃত শুক্কর মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই স’মিলে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। অপর দুইজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স’মিলের পাশে বালির স্তূপের ভেতরে লুকিয়ে রাখা তিনটি কাপড়ের পোটলা থেকে ২৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে র‌্যাবের অভিযান; ২৭৯ বোতল মদ উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি স’মিলে অভিযান চালিয়ে বালির স্তূপের ভেতর লুকিয়ে রাখা ২৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় আহাদ মিয়া ওরফে ওয়েদ মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানার টুকেরবাজার ইসলামপুর এলাকার একটি স’মিলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া আহাদ মিয়া সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শান্তিপুর এলাকার মৃত শুক্কর মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই স’মিলে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। অপর দুইজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স’মিলের পাশে বালির স্তূপের ভেতরে লুকিয়ে রাখা তিনটি কাপড়ের পোটলা থেকে ২৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ