শার্শা উপজেলার কাগজপুকুর পৌর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কাগজপুকুর পৌর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে মিছিল বের করেন। এ সময় ছাত্রদল নেতা রেজা রহমান ভুট্টো তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যায়।
পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেনাপোল থানা পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে। অভিযানে শাওন হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল মালেক, শাকিল শেখ ও তরিকুল ইসলাম-কে আটক করা হয়। আজ দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্যান্য অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন