দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি প্রার্থী মো. মোকছেদুর রহমান

আগামী ১৩ জুন, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৬-২০২৮)। এই নির্বাচনে ব্যবসায়ী মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মোকছেদুর রহমান। ব্যবসায়ীদের ঐক্য, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তিনি সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।

দীর্ঘদিন ধরে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. মোকছেদুর রহমান তিস্তা হিমাগার লিমিটেড ও কৃষক হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মেসার্স শাপলা এন্টারপ্রাইজ ও মেসার্স ফাইভ স্টার গার্মেন্টসের কর্ণধার। এছাড়াও তিনি প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে ধান, চাউল, পাট ও ভুট্টা ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যবসায়ী বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক, লালমনিরহাট চেম্বারের সাবেক সহ-সভাপতি এবং উত্তরণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি তিনি সমাজসেবায়ও সমানভাবে সক্রিয়। তিনি লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাবেক সহ-সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য এবং রোটারি ক্লাবের সদস্য হিসেবে দীর্ঘ সময় ধরে জনসেবায় অবদান রেখে চলেছেন। স্থানীয় গোশালা দোকান মালিক সমিতি ও দর্জি মালিক সমিতিসহ একাধিক সংগঠনের সভাপতি হিসেবেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

নির্বাচনী প্রচারণায় মো. মোকছেদুর রহমান বলেন, "ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, চেম্বারকে আরও গতিশীল করা এবং লালমনিরহাটের ব্যবসায়িক পরিমণ্ডলকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য। আমি ব্যবসায়ীদের আধুনিক ও সময়োপযোগী একটি প্ল্যাটফর্ম উপহার দিতে বদ্ধপরিকর।"

আগামী ১৩ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে এবং চেম্বারের সেবাকে আধুনিকায়নের লক্ষ্যে তিনি সকল ভোটার ও ব্যবসায়ীদের দোয়া ও সমর্থন কামনা করেছেন। তার প্রচারণা টিমের মতে, ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা ও সুন্দর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে মোকছেদুর রহমানের দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত জরুরি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি প্রার্থী মো. মোকছেদুর রহমান

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ