দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

নওগাঁয় কিট প্যারেড পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

নওগাঁ জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম কিট প্যারেড পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্যারেডের সালামি গ্রহণ করেন এবং পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরঞ্জামাদি, উপকরণ ও অন্যান্য সরকারি কিট সামগ্রী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক মূল্যায়ন করেন। পাশাপাশি সরকারি মালামালের যথাযথ সংরক্ষণ ও সঠিক ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখতে হবে। একই সঙ্গে বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে কিট প্যারেডের সামগ্রিক মান, প্রস্তুতি এবং সদস্যদের উপস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন মোহাম্মদ মনিরুল ইসলাম। এ ধরনের নিয়মিত পরিদর্শন পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় কিট প্যারেড পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

নওগাঁ জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম কিট প্যারেড পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্যারেডের সালামি গ্রহণ করেন এবং পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরঞ্জামাদি, উপকরণ ও অন্যান্য সরকারি কিট সামগ্রী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক মূল্যায়ন করেন। পাশাপাশি সরকারি মালামালের যথাযথ সংরক্ষণ ও সঠিক ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখতে হবে। একই সঙ্গে বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে কিট প্যারেডের সামগ্রিক মান, প্রস্তুতি এবং সদস্যদের উপস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন মোহাম্মদ মনিরুল ইসলাম। এ ধরনের নিয়মিত পরিদর্শন পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ