নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে টার্গেট মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মোঃ আল আমিন (২৯) কে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে নওগাঁ সদর থানার একটি বিশেষ টিম স্থানীয় জনগণের সহায়তায় সদর উপজেলার পার-নওগাঁ ধোপাপাড়া গ্রামের মুদি প্রভাতী খেলাঘর ক্লাবের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ আল আমিনকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন পার-নওগাঁ হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, আল আমিনের বিরুদ্ধে একাধিক জিআর পরোয়ানা মূলতবি রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৮টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে থাকা একজন টার্গেট মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত ছিলেন।
এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন