সিলেটের কোম্পানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ জায়েদ আহমদ (২৮) ও জাবের আহমেদ (২৭) নামের দুই ভাইকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক ওই দুই ভাই উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পাড়ুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শুক্রবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার সম্রাট তালুকদার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি। পরে আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং আদালতে পাঠানো হয়।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ জায়েদ আহমদ (২৮) ও জাবের আহমেদ (২৭) নামের দুই ভাইকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক ওই দুই ভাই উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পাড়ুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শুক্রবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার সম্রাট তালুকদার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি। পরে আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং আদালতে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন