দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

সামাজিক উন্নয়নে সাহিত্যচর্চা প্রয়োজন; কোম্পানীগঞ্জে বক্তারা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়  'কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ' -এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় স্থানীয় টুকেরবাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি ও কবির মাহমুদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও মেসার্স আবিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইছবর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সাংবাদিক এম এ এইচ শাহীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সাহিত্যচর্চা প্রয়োজন। সাহিত্যচর্চা ও এর প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, "সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যের গুরুত্ব অপরিসীম। সাহিত্যই হোক আগামী দিনের ভাবনা ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাহিত্য সংসদের সহসভাপতি এমরান আলী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক সোহাইল আশরাফী, সদস্য আকিল আহমেদ ও সোহাগ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক উন্নয়নে সাহিত্যচর্চা প্রয়োজন; কোম্পানীগঞ্জে বক্তারা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়  'কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ' -এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় স্থানীয় টুকেরবাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি ও কবির মাহমুদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও মেসার্স আবিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইছবর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সাংবাদিক এম এ এইচ শাহীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সাহিত্যচর্চা প্রয়োজন। সাহিত্যচর্চা ও এর প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, "সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যের গুরুত্ব অপরিসীম। সাহিত্যই হোক আগামী দিনের ভাবনা ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাহিত্য সংসদের সহসভাপতি এমরান আলী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক সোহাইল আশরাফী, সদস্য আকিল আহমেদ ও সোহাগ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ