দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

সাদিপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকায় ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর থেকে ওই ব্যক্তিরা সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার খড়ের মাঠে জিরো লাইনের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নেয় এবং টহল কার্যক্রম জোরদার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৯/৬ এস এবং প্রতিপক্ষ ৬৭ বিএসএফ-এর জয়ন্তীপুর ক্যাম্পের সদস্যরা রাতের আঁধারে সীমান্তে লাইট বন্ধ রেখে প্রায় ১০০ থেকে ১১০ জনকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। তবে বিজিবির দ্রুত ও শক্ত অবস্থানের কারণে বড় ধরনের সেই চেষ্টা ব্যর্থ হয়।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি তাৎক্ষণিকভাবে অবস্থান শক্ত করে। ফলে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি। বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থানরত ১০ থেকে ১২ জন ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাদিপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকায় ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর থেকে ওই ব্যক্তিরা সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার খড়ের মাঠে জিরো লাইনের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নেয় এবং টহল কার্যক্রম জোরদার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৯/৬ এস এবং প্রতিপক্ষ ৬৭ বিএসএফ-এর জয়ন্তীপুর ক্যাম্পের সদস্যরা রাতের আঁধারে সীমান্তে লাইট বন্ধ রেখে প্রায় ১০০ থেকে ১১০ জনকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। তবে বিজিবির দ্রুত ও শক্ত অবস্থানের কারণে বড় ধরনের সেই চেষ্টা ব্যর্থ হয়।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি তাৎক্ষণিকভাবে অবস্থান শক্ত করে। ফলে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি। বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থানরত ১০ থেকে ১২ জন ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ