মীরসরাই উপজেলাধীন ১০নং ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী সুফিয়া বাজার আযান পাঠাগারের বার্ষিক নির্বাচন ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে সম্মেলন সম্পন্ন হয়েছে।
২৯ মে, ২০২৬ খ্রি. জুমাবার বিকাল ৪:০০ ঘটিকা হতে ঈদুল আযহা পরবর্তী আয়োজিত উক্ত অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি মাও. কেফায়েত উল্লাহ'র সভাপতিত্বে এবং পাঠাগার সেক্রেটারি কামরুল আহছান হাবীবের সঞ্চালনায় পাঠাগারের সদস্য হাফেজ মাও. শরিফ উদ্দিনের কুরআন তিলাওয়াত দিয়ে আরম্ভ হওয়া উক্ত অনুষ্ঠানে দরসুল কুরআন পেশ করেন পাঠাগারের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাও. নূরুল আলম।
২য় অধিবেশনের শুরুতে পাঠাগারের সাংস্কৃতিক সম্পা. সাইদুল ইসলাম সাদ্দামের না'তে রাসূল সাঃ পেশ করার পর অনুষ্ঠানের সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ'র উদ্বোধনী বক্তব্য ও আযান পাঠাগার পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন পরিচালনা করেন সংবিধান অনুযায়ী আগে থেকে নির্ধারিত প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার সাবেক আমির নুরুল করিম। তার সাথে সহযোগী হিসেবে ছিলেন সাবেক পাঠাগার সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা নুরুল আলম এবং পাঠাগার আরেক উপদেষ্টা মাস্টার নুরুল করিম। এসময় সাধারণ সদস্যদের মাঝে হ্যাঁ-না ভোটাভুটিতে আগামী হতে ২বছর মেয়াদের জন্য নির্বাচন কার্যকরী হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
গোপন ব্যালটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য সদস্যদের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে মোহাম্মদ কেফায়েত উল্লাহ ও কামরুল আহছান হাবীব। ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার নব নির্বাচিত সভাপতি কেফায়েত উল্লাহকে শপথ বাক্য পাঠের মাধ্যমে নতুন দায়িত্ব অর্পণ করেন।
এসময় উক্ত অনুষ্ঠানে যারা বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা বাইতুল মাল সম্পাদক মাও. নিজাম উদ্দিন, ১০ নং মিঠানালা ইউনিয়ন সভাপতি মাও. আলাউদ্দিন, মীরসরাই উপজেলা হতে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী এ্যডভোকেট সাইফুর রহমান।
এই অধিবেশনে পাঠাগারের পক্ষ থেকে সভাপতি কেফায়েত উল্লাহ ও সেক্রেটারি কামরুল আহসান হাবিব সংরক্ষিত মহিলা আসনের জন্য নবনির্বাচিত মহিলা এমপি শামসুন্নাহার বেগমকে রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। এমপি মহোদয়ের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করেন তাঁরই সুযোগ্য পুত্র তাসনিম আলম আলম তাওসিফ ও স্বামী মাস্টার নুরুল করিম। এ সময় এমপি মহোদয়ের স্বামী এবং পাঠাগারের উপদেষ্টা সদস্য মাস্টার নুরুল করিম বলেন আমরা আজ অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা একজন মহিলা এমপি পেয়েছি । আবার সেই এমপি আমাদের মীরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন থেকেই হয়েছে আল্-হাম্দুলিল্লাহ। তিনি আজান পাঠাগারের সকল সদস্য ও এলাকাবাসীর নিকট দুআ কামনা করে বলেন, আল্লাহ তা'আলা যেন মাননীয় এমপি কে তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দেন সকলে দুআ করবেন। মাননীয় সংসদ সদস্য কে পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধিত করায় আজান পাঠাগারের সকল সদস্য ও দায়িত্বশীল নেতৃবৃন্দ কে তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ট্রাস্টি বোর্ডের সদস্য, সুফিয়া আজান পাঠাগারের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডক্টর নেছারুল করিম তার বক্তব্যে বলেন, পাঠাগারকে নিছক একটি অফিস না বানিয়ে বরং একে সার্বজনীন করে তোলার জন্য এখানে বিভিন্নভাবে সাধারণের পাঠের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি আরো বলেন সুফিয়া আযান পাঠাগার একটি আদর্শ সামাজিক প্রতিষ্ঠান। এটিকে পরিপূর্ণ পাঠাগারে রূপ দেয়ার জন্য প্রয়োজন নিয়মিত পাঠক তৈরি, বিভিন্ন বই ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, বই আদান আদান-প্রদানের মাধ্যমে দাওয়াতি কাজকে সম্প্রসারিত করা। সামাজিক কাজের মাধ্যমে পাঠাগারকে গণমুখী করা একান্ত প্রয়োজন।
এসময় উক্ত অনুষ্ঠানে পাঠাগার সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত সদস্যদের মধ্য থেকে বেশির ভাগই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।
সবশেষে পাঠাগারের নির্বাচিত সভাপতি এবং অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন