দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

জলঢাকায় পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 নীলফামারীর জলঢাকায় ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাটে পশুর ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে হাট ইজারাদারের বিরুদ্ধে। পবিত্র ঈদ-উল-আযহা কে সামনে রেখে জমে ওঠা পশুর হাটে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অধিকাংশ ভুক্তভোগীরা। পরে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেলে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। সরেজমিনে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলা হাটবাজার ইজারা কমিটি প্রায় ২ কোটি ১০ লাখ টাকায় মিরগঞ্জহাট ইজারা প্রদান করেন। তবে হাটবাজার ইজারা নীতিমালা অনুযায়ী প্রতি গরুর জন্য ক্রেতার কাছ থেকে ৫০০ টাকা টোল নেওয়ার নিয়ম থাকলেও সেখানে ৮০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিক্রেতাদের কাছ থেকে কোনো টোল নেওয়ার বিধান না থাকলেও তাদের কাছ থেকেও অতিরিক্ত ২০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হাটে গরু কিনতে আসা ক্রেতা আব্দুর রশিদ জানান, তিনি ৬৫ হাজার ৫০০ টাকায় একটি গরু কিনেছেন। পরে তার কাছ থেকে রশিদ বাবদ ৮০০ টাকা নেওয়া হয়েছে। একই অভিযোগ করেন আরেক ক্রেতা দিপক। তিনি বলেন, তার কাছ থেকেও ৮০০ টাকা নেওয়া হলেও রশিদে টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে হাটের দায়িত্বে থাকা গোলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলামের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি সংবাদকর্মীদের জানান, অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় হাট ইজারাদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টোল আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জলঢাকায় পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ