লালমনিরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের নিজস্ব নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে শহরের বিডিরোড সংলগ্ন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জানা গেছে, ত্রাণমন্ত্রীর নিজস্ব তহবিল, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং লালমনিরহাট জেলা পরিষদের যৌথ অর্থায়নে মোট ২০ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক এই ভবনটি নির্মাণ করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মিসেস লায়লা হাবিব এবং লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী।
প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময়ই আর্তমানবতার সেবায় এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। লালমনিরহাটে এই নিজস্ব ভবনটি নির্মিত হলে এখানকার সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম আরও বেগবান, সুসংগঠিত এবং গতিশীল হবে।"
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্টের একঝাঁক স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবনির্মিত এই ভবনটি জেলার সামগ্রিক মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন