দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

ড্রাম ট্রাকের ধাক্কায় পত্নীতলায় নিহত ২

নওগাঁর পত্নীতলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

সোমবার (২৫ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর থানার সুজাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬)। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। অপর নিহত ব্যক্তি একই জেলার ধামইরহাট থানার দুর্গাপুর গ্রামের মৃত অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে একটি অটোভ্যান সড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ড্রাম ট্রাকের ধাক্কায় পত্নীতলায় নিহত ২

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

সোমবার (২৫ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর থানার সুজাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬)। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। অপর নিহত ব্যক্তি একই জেলার ধামইরহাট থানার দুর্গাপুর গ্রামের মৃত অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে একটি অটোভ্যান সড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ