দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও শার্শা উপজেলা বিএনপির ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদান বাঙালি জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় নেতৃবৃন্দ জানান, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও শার্শা উপজেলা বিএনপির ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদান বাঙালি জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় নেতৃবৃন্দ জানান, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ