লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড industry’র ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে। ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিনে আজ শনিবার (২৩ মে) উৎসবমুখর পরিবেশে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও গোশালা রোডস্থ ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান।
সকালে গোশালা রোডের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ সমর্থককে সঙ্গে নিয়ে চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের কাছে তিনি এই মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর নিয়মানুযায়ী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং ১৫ জন পরিচালক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত ৩১ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সাপ্তাহিক 'আলোরমনি' পত্রিকায় এই নির্বাচনের সংশোধিত তফসিলটি প্রকাশিত হয়েছিল।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর আগামী ২৪ মে মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৫ মে থেকে ১ জুনের মধ্যে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল, শুনানি ও নিষ্পত্তি শেষে আগামী ২ জুন বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড। এছাড়া আগামী ৩ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৪ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।আর আগামী ১৩ জুন ২০২৬ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, লালমনিরহাটের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় মোকছেদুর রহমান দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। তার এই প্রার্থিতা ব্যবসায়ী মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
মনোনয়নপত্র জমা দিয়ে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ব্যবসায়ী নেতা মোকছেদুর রহমান বলেন, লালমনিরহাটের ব্যবসায়ী সমাজের উন্নয়ন, অধিকার আদায় এবং চেম্বার অব কমার্সকে আরও গতিশীল ও আধুনিক করতে তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন। গোশালা রোডসহ পুরো জেলার ব্যবসায়ীরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তাতে তিনি অত্যন্ত আনন্দিত। নির্বাচিত হলে তিনি দলমত নির্বিশেষে সকল ব্যবসায়ীর কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন