লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর বাংলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২০ মে কলেজ প্রাঙ্গণে মেধা ভিত্তিক ছাত্র রাজনৈতিক চর্চায় অনন্য নিদর্শন রাখতে উত্তর বাংলা কলেজ ছাত্রদল-এর উদ্যোগে একটি দাবা টূর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শিক্ষার্থীদেরকে ঘিরে ছাত্রদল এই ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র রাজনীতি সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।সকল বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ মোঃ শরীফুল ইসলাম। ও সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আহম্মেদ। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্রদল-এর এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি মানুষের চিন্তাশক্তি ও ধৈর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
খেলা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয়।
উত্তর বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আজাদ হোসেন আকাশ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আমরা ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত রাখবো। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ছাত্রদল সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চায়।”
এ ধরনের আয়োজনকে সাধারণ শিক্ষার্থীরাও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকেই জানান, পড়াশোনার পাশাপাশি এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন