দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

প্রফেসর ড. মোজাম্মেল হকের উদ্যোগে কাকিনায় যুক্ত হলো আধুনিক এম্বুলেন্স

লালমনিরহাট জেলার কাকিনা ইউনিয়ন দীর্ঘদিন ধরে প্রত্যন্ত ও অবহেলিত এলাকা হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় জরুরী রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না। ফলে অনেকেই ভুল চিকিৎসা, দেরিতে চিকিৎসা গ্রহণ কিংবা প্রয়োজনীয় সেবা না পাওয়ার কারণে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে থাকে।

এই বাস্তবতা বিবেচনা করে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে এগিয়ে আসেন আধুনিক কাকিনার রূপকার ও প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ড. মোজাম্মেল হক। তাঁর নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কাকিনা পল্লী স্বাস্থ্য কেন্দ্র, যেখানে মাত্র ৫০ টাকা ভিজিটে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যায়। পাশাপাশি মানসম্মত ওষুধ ৩০ শতাংশ কম মূল্যে সরবরাহ করা হয়, যা স্থানীয় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জরুরি সেবায় সক্ষম করতে কাকিনায় যুক্ত করা হয়েছে একটি আধুনিক অক্সিজেন সুবিধাসম্পন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এম্বুলেন্স। নতুন এই এম্বুলেন্সটি রোগীদের দ্রুত ও নিরাপদ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে জরুরি অবস্থায়, দুর্ঘটনা কিংবা গুরুতর রোগীদের জন্য এটি বড় ধরনের সহায়ক হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, কাকিনায় এম্বুলেন্স সেবা যুক্ত হওয়ায় তাদের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হয়েছে। এখন জরুরি মুহূর্তে দূরবর্তী হাসপাতালে রোগী স্থানান্তর অনেক সহজ ও দ্রুত হবে। এ উদ্যোগের জন্য তারা প্রফেসর ড. মোজাম্মেল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকাবাসীর মতে, এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ কাকিনার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে আরও উন্নয়ন কার্যক্রমের পথ সুগম করবে 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

প্রফেসর ড. মোজাম্মেল হকের উদ্যোগে কাকিনায় যুক্ত হলো আধুনিক এম্বুলেন্স

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

লালমনিরহাট জেলার কাকিনা ইউনিয়ন দীর্ঘদিন ধরে প্রত্যন্ত ও অবহেলিত এলাকা হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় জরুরী রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না। ফলে অনেকেই ভুল চিকিৎসা, দেরিতে চিকিৎসা গ্রহণ কিংবা প্রয়োজনীয় সেবা না পাওয়ার কারণে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে থাকে।

এই বাস্তবতা বিবেচনা করে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে এগিয়ে আসেন আধুনিক কাকিনার রূপকার ও প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ড. মোজাম্মেল হক। তাঁর নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কাকিনা পল্লী স্বাস্থ্য কেন্দ্র, যেখানে মাত্র ৫০ টাকা ভিজিটে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যায়। পাশাপাশি মানসম্মত ওষুধ ৩০ শতাংশ কম মূল্যে সরবরাহ করা হয়, যা স্থানীয় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জরুরি সেবায় সক্ষম করতে কাকিনায় যুক্ত করা হয়েছে একটি আধুনিক অক্সিজেন সুবিধাসম্পন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এম্বুলেন্স। নতুন এই এম্বুলেন্সটি রোগীদের দ্রুত ও নিরাপদ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে জরুরি অবস্থায়, দুর্ঘটনা কিংবা গুরুতর রোগীদের জন্য এটি বড় ধরনের সহায়ক হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, কাকিনায় এম্বুলেন্স সেবা যুক্ত হওয়ায় তাদের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হয়েছে। এখন জরুরি মুহূর্তে দূরবর্তী হাসপাতালে রোগী স্থানান্তর অনেক সহজ ও দ্রুত হবে। এ উদ্যোগের জন্য তারা প্রফেসর ড. মোজাম্মেল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকাবাসীর মতে, এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ কাকিনার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে আরও উন্নয়ন কার্যক্রমের পথ সুগম করবে 

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ