দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

​নওগাঁয় সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, ইউনাইটেড প্রেসক্লাবের তীব্র নিন্দা

​নওগাঁ সদর উপজেলার চকএনায়েত এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন সাংবাদিক সাইফুল ওয়াদুদ। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। একই সাথে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ।

​আহত সাইফুল ওয়াদুদ ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর যুগ্ম সম্পাদক এবং দৈনিক ‘ভোরের সময়’ ও ‘সোনালী কণ্ঠ’ পত্রিকার নওগাঁ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

​থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ মে রাতে নওগাঁ শহর থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাংবাদিক সাইফুল ওয়াদুদ। পথিমধ্যে চকএনায়েত এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উপস্থিত জনতা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

​সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ,

​এই হামলার ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহম্মেদ এক বিবৃতিতে বলেন, "একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

​অভিযুক্তের দাবি

​এদিকে, ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম আসা মোঃ আসাদুজ্জামান শিপলু (যিনি নিজেকে দৈনিক ‘কালের সংবাদ’-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে পরিচয় দেন) তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, "আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে ওই রাতে রাস্তা পার হওয়া নিয়ে আমাদের দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল মাত্র। বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।"

​নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি লিখিত এজাহার পাওয়া গেছে।

​তিনি বলেন, "অভিযোগ পাওয়ার পরপরই একজন তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

​নওগাঁয় সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, ইউনাইটেড প্রেসক্লাবের তীব্র নিন্দা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ