দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

নড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে আকর্ষণীয় চাকরি মেলা ২০২৬, বেকার তরুণদের জন্য সুবর্ণ সুযোগ

শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভার নূসা'র প্রধান কার্যালয়ে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় চাকরি মেলা।

আগামী ২১ মে ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করবে। শিক্ষিত বেকার যুবক-যুবতী ও বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশীদের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরির সুযোগ রাখা হয়েছে।

মেলায় অংশগ্রহণ করতে আগ্রহীদের জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকরা জানান, মেলায় সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ, আকর্ষণীয় বেতনে চাকরি, দক্ষতা অনুযায়ী নিয়োগ এবং অভিজ্ঞতা ছাড়াও চাকরির সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে আয়োজকরা বলেন, “বর্তমান সময়ে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি প্রত্যাশীদের জন্য সহজ ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।”

চাকরি প্রত্যাশীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে আকর্ষণীয় চাকরি মেলা ২০২৬, বেকার তরুণদের জন্য সুবর্ণ সুযোগ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভার নূসা'র প্রধান কার্যালয়ে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় চাকরি মেলা।

আগামী ২১ মে ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করবে। শিক্ষিত বেকার যুবক-যুবতী ও বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশীদের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরির সুযোগ রাখা হয়েছে।

মেলায় অংশগ্রহণ করতে আগ্রহীদের জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকরা জানান, মেলায় সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ, আকর্ষণীয় বেতনে চাকরি, দক্ষতা অনুযায়ী নিয়োগ এবং অভিজ্ঞতা ছাড়াও চাকরির সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে আয়োজকরা বলেন, “বর্তমান সময়ে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি প্রত্যাশীদের জন্য সহজ ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।”

চাকরি প্রত্যাশীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ