দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

জলঢাকায় ভূমিসেবা মেলা উদ্বোধন

জলঢাকায় ভূমিসেবা মেলা উদ্বোধন

নীলফামারীর জলঢাকায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শীর্ষক তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনা চালু করেছে। জনগণকে ভূমি সংক্রান্ত সেবায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমির মোখলেসুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম।

সভায় বক্তারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবা, নামজারি, খাজনা প্রদান ও ভূমি জটিলতা নিরসনে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করেন। এসময় সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরে অতিথিরা ফিতা কেটে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জলঢাকায় ভূমিসেবা মেলা উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ