মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত উন্মুক্ত বাজেট অধিবেশন সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা, হিসাব সহকারী, পোস্ট মাস্টার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমকালের সাংবাদিক ইমতিয়াজ বাবুলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যানের নির্দেশক্রমে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন কেয়াইন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোহেল রানা।
ঘোষিত বাজেটে সর্বমোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৮১ টাকা। এর মধ্যে রাজস্ব বাজেট ধরা হয়েছে ৩২ লাখ ৭৭ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৩৮ হাজার ৩৯৮ টাকা। এছাড়া রাজস্ব ও উন্নয়ন খাতে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৮৩ টাকা।
বাজেট অধিবেশন সভায় বক্তারা বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েই নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সভা শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা উন্মুক্ত বাজেট ঘোষণাকে স্বাগত জানান এবং ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন