দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ’র অভিযানে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক ভুয়া ডিবি পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছে অভিযোগ আসে যে, এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক অসহায় নারীর কাছ থেকে ৫২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপার।

এরপর জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত ১৬ মে ২০২৬ তারিখে দিনাজপুর জেলার বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার তালেব সরকারের ছেলে জামাল সরকার ওরফে জামিল ওরফে “ডিবি জামিল”কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁ শহরের মল্লিকা ইনের সামনে থেকে তাকে আটক করা হয়। অনুসন্ধানে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলা গোয়েন্দা শাখা সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে কেউ আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অর্থ দাবি করলে বা টাকা আদায়ের চেষ্টা করলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ’র অভিযানে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক ভুয়া ডিবি পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছে অভিযোগ আসে যে, এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক অসহায় নারীর কাছ থেকে ৫২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপার।

এরপর জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত ১৬ মে ২০২৬ তারিখে দিনাজপুর জেলার বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার তালেব সরকারের ছেলে জামাল সরকার ওরফে জামিল ওরফে “ডিবি জামিল”কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁ শহরের মল্লিকা ইনের সামনে থেকে তাকে আটক করা হয়। অনুসন্ধানে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলা গোয়েন্দা শাখা সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে কেউ আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অর্থ দাবি করলে বা টাকা আদায়ের চেষ্টা করলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ