সুনামগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে তাদের কে প্রিতক ভাবে মোট পঁচিশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ মে) নিয়মিত তদারকির অংশ হিসেবে পৌর শহরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম এবং মোঃ রাসেল মিয়া। কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা।
অভিযান চলাকালে ট্রাফিক পয়েন্ট এলাকার সিটি ফার্মেসি ও কালীবাড়ি মোড়ে জনতা ফার্মেসি নামক দুটি প্রতিষ্ঠানে সরকারি নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসকদের জন্য বরাদ্দকৃত বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে ও ইনসুলিন সহ তাপ সংবেদনশীল ওষুধ সঠিক তাপমাত্রায় না রাখার দায়ে সংশ্লিষ্ট দুই ওষুধ বিক্রিতা সিটি ও জনতা ফার্মেসীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযান চলাকালে স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। ওষুধ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের স্থানীয় সাধারণ মানুষ।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন