দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

শিশু সন্তান নিয়ে নিখোঁজ স্ত্রী, থানায় অভিযোগ স্বামীর!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু সন্তানকে নিয়ে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী মোঃ রাসেল। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের চর নিমতলা এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে ইসলামী সরিয়ত মোতাবেক পারিবারিকভাবে নিপা আক্তারের সাথে রাসেলের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে গত ৭ মে সকাল আনুমান ৮টার দিকে নিপা আক্তার কাজের কথা বলে শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।

ভুক্তভোগী রাসেল দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তার স্ত্রী কালারায়ের চর এলাকায় কাজ করার সময় অজ্ঞাত এক যুবকের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে তিনি জানতে পারেন। এ বিষয়ে প্রতিবাদ করলে স্ত্রীর সাতে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

ঘটনার দিন বিকালে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী সম্পর্কে খোঁজ নিলে শ্বশুর ও শাশুড়ি জানান, নিপা সেখানে যাননি এবং তার অবস্থান সম্পর্কে তারা কিছু জানেন না। পরবর্তীতে স্ত্রী ও অভিযুক্ত যুবকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উভয়ের নম্বর বন্ধ পাওয়া যায়।

পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে সিরাজদিখান থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি সিরাজদিখান থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শিশু সন্তান নিয়ে নিখোঁজ স্ত্রী, থানায় অভিযোগ স্বামীর!

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু সন্তানকে নিয়ে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী মোঃ রাসেল। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের চর নিমতলা এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে ইসলামী সরিয়ত মোতাবেক পারিবারিকভাবে নিপা আক্তারের সাথে রাসেলের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে গত ৭ মে সকাল আনুমান ৮টার দিকে নিপা আক্তার কাজের কথা বলে শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।

ভুক্তভোগী রাসেল দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তার স্ত্রী কালারায়ের চর এলাকায় কাজ করার সময় অজ্ঞাত এক যুবকের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে তিনি জানতে পারেন। এ বিষয়ে প্রতিবাদ করলে স্ত্রীর সাতে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

ঘটনার দিন বিকালে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী সম্পর্কে খোঁজ নিলে শ্বশুর ও শাশুড়ি জানান, নিপা সেখানে যাননি এবং তার অবস্থান সম্পর্কে তারা কিছু জানেন না। পরবর্তীতে স্ত্রী ও অভিযুক্ত যুবকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উভয়ের নম্বর বন্ধ পাওয়া যায়।

পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে সিরাজদিখান থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি সিরাজদিখান থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ