গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি, হুমকি ও মব সন্ত্রাসের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ঘোষণা দিয়েছেন দলিল লেখকরা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সদর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দলিল লেখকদের নিকট চাঁদা দাবি করে আসছিল। গত ৯ মে সন্ধ্যায় গাইবান্ধা পুরাতন জেলখানা মোড়ে সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের পথরোধ করে প্রতি দলিলের বিপরীতে টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন ১০ মে দুপুরে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের মূল ফটকের সামনে মানববন্ধনের নামে অবস্থান নিয়ে অভিযুক্তরা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এবং দলিল লেখকদের বিরুদ্ধে কটূক্তি ও গালিগালাজ করে বলে অভিযোগ ওঠে। এসময় অফিসের গেটে লাথি মারা, ভয়ভীতি প্রদর্শন, হত্যার হুমকি এবং মোস্তাফিজুর রহমান মল্লিককে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।
ঘটনার সময় উপস্থিত দলিল লেখক ও স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।
এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ঘোষণা দেন। এতে দলিল সংক্রান্ত সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
দলিল লেখক সমিতির নেতারা জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে থানা সূত্রে জানা যায়।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন