দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার শালবাগান এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুমা বেগম জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। রবিবার (১০ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,আলেম ওলামা,সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি মহোদয়ের মমতাময়ী মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় এই মাহফিলের আয়োজন করেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন বাবু,পৌর বিএনপির সভাপতি মোঃ হুমাউন কবীরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি,শিক্ষক,শিক্ষার্থী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন উপস্থিত আলেম ওলামায়ে কেরাম। এসময় মোনাজাতে মরহুমা বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,মানুষ পৃথিবীতে চিরস্থায়ী নয়। একদিন না একদিন সবাইকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমাতে হবে। তবে একজন মায়ের স্নেহ,ভালোবাসা, আদর্শ ও ত্যাগ সন্তানের হৃদয়ে আজীবন অম্লান হয়ে থাকে। একজন সন্তানের জীবনের প্রতিটি সফলতার পেছনে একজন মায়ের অবদান অপরিসীম। বক্তারা আরও বলেন, মরহুমা বেগম জেবুন্নেছা ছিলেন একজন ধর্মপ্রাণ,স্নেহশীলা, পরোপকারী ও মানবিক গুণাবলিসম্পন্ন নারী। তিনি সমাজে নীরবে মানবসেবামূলক কাজ করে গেছেন। তাঁর জীবনাদর্শ,সততা, মানবিকতা এবং পারিবারিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সভায় বক্তারা বলেন,সমাজের অসহায়,দরিদ্র ও এতিম মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। শালবাগান এতিমখানা মাদ্রাসার মতো একটি প্রতিষ্ঠানে এতিম শিশুদের মাঝে দোয়া মাহফিল আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ। এর মাধ্যমে এতিম শিক্ষার্থীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ পেয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর নিকট তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। দোয়া মাহফিল শেষে এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। উপস্থিত মুসল্লিরা মরহুমার আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। স্থানীয়রা জানান,এমন আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দিনাজপুরের বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ