দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

পবিত্র হজের টাকা আত্মসাৎ করার অভিযোগে পঞ্চগড়ে দুইজন গ্রেফতার ।

 পবিত্র হজের নামে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আজ ২ ও ৩ নম্বর আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আমলী আদালত-৩ (বোদা, পঞ্চগড়)-এর ম্যাজিস্ট্রেট। আসামিরা হাজিরা দিতে আদালতে উপস্থিত হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

তদন্ত সূত্রে জানা যায়, শিয়ালপাড়া এলাকার বৃদ্ধ মো. হাসিবুল ইসলামকে পবিত্র হজে নেওয়ার কথা বলে ১নং আসামী মো. সফিক (সফিক’স ওভারসীজ-এর মালিক), ২নং আসামী মো. আরাফাত এবং ৩নং আসামী মো. জলিল বিভিন্ন সময়ে মোট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা গ্রহণ করেন।

টাকা নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা বাদীকে হজে পাঠাননি এবং টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান। উল্টো পাওনা টাকা ফেরত চাইলে তারা বাদীকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগী গত মার্চ মাসে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় আদালতে মামলা দায়ের করেন।

আজ সেই মামলায় ২ নম্বর আসামী মো. আরাফাত ও ৩ নম্বর আসামী মো. জলিল হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র হজের টাকা আত্মসাৎ করার অভিযোগে পঞ্চগড়ে দুইজন গ্রেফতার ।

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

 পবিত্র হজের নামে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আজ ২ ও ৩ নম্বর আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আমলী আদালত-৩ (বোদা, পঞ্চগড়)-এর ম্যাজিস্ট্রেট। আসামিরা হাজিরা দিতে আদালতে উপস্থিত হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

তদন্ত সূত্রে জানা যায়, শিয়ালপাড়া এলাকার বৃদ্ধ মো. হাসিবুল ইসলামকে পবিত্র হজে নেওয়ার কথা বলে ১নং আসামী মো. সফিক (সফিক’স ওভারসীজ-এর মালিক), ২নং আসামী মো. আরাফাত এবং ৩নং আসামী মো. জলিল বিভিন্ন সময়ে মোট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা গ্রহণ করেন।

টাকা নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা বাদীকে হজে পাঠাননি এবং টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান। উল্টো পাওনা টাকা ফেরত চাইলে তারা বাদীকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগী গত মার্চ মাসে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় আদালতে মামলা দায়ের করেন।

আজ সেই মামলায় ২ নম্বর আসামী মো. আরাফাত ও ৩ নম্বর আসামী মো. জলিল হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ