দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

আলফাডাঙ্গায় মাদকবিরোধী মানববন্ধন, কারবারীদের দ্রুত গ্রেফতারের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী সচেতনতা জোরদার ও মাদক কারবারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) বিকাল ৫টায় আলফাডাঙ্গা বাজার চৌরাস্তা এলাকায় “আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ, ফরিদপুর”-এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডঃ মোঃ ইলিয়াস মোল্লা। 

বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এসময় বক্তারা মাদক কারবারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানে একাত্মতা প্রকাশ করেন এবং ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, একটি মাদকমুক্ত নিরাপদ পরিবার, সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে তাদের এই কার্যক্রম চলমান থাকবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় মাদকবিরোধী মানববন্ধন, কারবারীদের দ্রুত গ্রেফতারের দাবি

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী সচেতনতা জোরদার ও মাদক কারবারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) বিকাল ৫টায় আলফাডাঙ্গা বাজার চৌরাস্তা এলাকায় “আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ, ফরিদপুর”-এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডঃ মোঃ ইলিয়াস মোল্লা। 

বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এসময় বক্তারা মাদক কারবারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানে একাত্মতা প্রকাশ করেন এবং ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, একটি মাদকমুক্ত নিরাপদ পরিবার, সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে তাদের এই কার্যক্রম চলমান থাকবে। 

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ