দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ১১ মে ২০২৬

প্রাইভেট কার দূর্ঘটনায় নিহত ২

প্রাইভেট কার দূর্ঘটনায় নিহত ২

নওগাঁর পত্নীতলা উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১০ মে) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নজিপুর থেকে ধামইরহাট যাওয়ার পথে আমবাটি ডাবল ব্রিজ এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লাগে। এতে গাড়ির ভেতরে থাকা দুইজন ব্যক্তি আটকা পড়েন।

খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাদের বের করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরবর্তীতে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫), এবং একই উপজেলার নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক দুইজন ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহারিয়ার শান্ত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

০১৭০৬৮০৮৭৮০

১০.০৫.২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাইভেট কার দূর্ঘটনায় নিহত ২

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলা উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১০ মে) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নজিপুর থেকে ধামইরহাট যাওয়ার পথে আমবাটি ডাবল ব্রিজ এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লাগে। এতে গাড়ির ভেতরে থাকা দুইজন ব্যক্তি আটকা পড়েন।

খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাদের বের করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরবর্তীতে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫), এবং একই উপজেলার নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক দুইজন ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহারিয়ার শান্ত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

০১৭০৬৮০৮৭৮০

১০.০৫.২৬

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ