জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম সারা দেশের ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন। এর মধ্যে নীলফামারী জেলায় দুইটি গুরুত্বপূর্ণ উপজেলায় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, নীলফামারী সদর উপজেলা থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা সদস্য সচিব ডা. মোঃ কামরুল ইসলাম দর্পণ। অপরদিকে, জলঢাকা উপজেলা থেকে মনোনীত হয়েছেন দলের উত্তর অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।
এ বিষয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কচুকাটা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মহসিন আলী, কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবু ও ইলিয়াস আহমেদ, পঞ্চপুকুর ইউনিয়নের ব্যবসায়ী মোহাম্মদ সাদিকুল ইসলাম, প্রবীণ রাজনীতিবিদ এ কে এম হামিদুল ইসলাম কিরণ এবং সমাজসেবক মোহাম্মদ সিদ্দিক আলী—সকলেই এই মনোনয়নকে স্বাগত জানান।
তারা আশা প্রকাশ করেন, মনোনীত প্রার্থীরা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন