দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

গাজীপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা: ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। 

রোববার (১০মে) সকালে এই ঘটনাটি ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় ।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিন চোর ঘটনা স্থলেই মারা যায় । এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ওই তিনজনই মারা গেছে। আরো কয়েকজন চোর ছিল; তারা পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা: ট্রাকে আগুন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। 

রোববার (১০মে) সকালে এই ঘটনাটি ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় ।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিন চোর ঘটনা স্থলেই মারা যায় । এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ওই তিনজনই মারা গেছে। আরো কয়েকজন চোর ছিল; তারা পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ