দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

সিরাজদিখানের রশুনিয়া-রাঙামালিয়া রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ও বাসাইল ইউনিয়নের মধ্যবর্তী দক্ষিণ রাঙামালিয়া গ্রামে প্রবেশের পূর্ব রশুনিয়া থেকে দক্ষিণ রাঙামালিয়া জেলে বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া রাঙামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রীগঞ্জ বাজার পর্যন্ত সড়কেরও একই অবস্থা বিরাজ করছে।

তবে সম্প্রতি সড়কটির সংস্কার কাজ শুরু হলেও কাজের ধীরগতির কারণে বেকায়দায় পড়েছেন রাঙামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী একটি মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা। ভেকু দিয়ে রাস্তার সংস্কার কাজ করার সময় কয়েক ফুট গভীর করে মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়ায় চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বিদ্যালয় ও মাদরাসাগামী শিশু শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ থেকে ১৫ বছর আগে পূর্ব রশুনিয়া থেকে দক্ষিণ রাঙামালিয়া জেলে বাড়ি পর্যন্ত সড়কটিতে ইটের সলিং করা হলেও এরপর আর কোনো উন্নয়ন কাজ হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো সড়ক।

এতে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, সড়কটি রশুনিয়া ও বাসাইল ইউনিয়নের মাঝামাঝি এলাকায় হওয়ায় কোনো ইউনিয়নের পক্ষ থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এ জনসড়কটি।

স্থানীয় এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিৎ। বিশেষ করে রাঙামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অংশ দ্রুত সংস্কার শেষ করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে রশুনিয়া ও বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়কে ফোন করে পাওয়া যায়নি বিধায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিরাজদিখানের রশুনিয়া-রাঙামালিয়া রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে!

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ