দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের বোদায় ‘সুজন’-এর ২১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করা হয়েছে।

গত ৮ মে শুক্রবার সন্ধ্যায় বোদা পৌর এলাকার শিল্পকলা একাডেমি ভবনে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে এই কমিটি গঠন সম্পন্ন হয়।

নবগঠিত এই কমিটিতে অ্যাডভোকেট জাকির হোসেন সভাপতি, অ্যাডভোকেট রেজওয়ানুল আলম রাজু সাধারণ সম্পাদক এবং মো. রাশেদ আলী সাংগঠনিক সম্পাদক ও মোঃ আশরাফুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দিনে জনআকাঙ্ক্ষা প্রতিফলন ও গণতান্ত্রিক উত্তরণে কাজ করবে।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সুজন’-এর পঞ্চগড় জেলা সমন্বয়ক ডিজার হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা কমিটির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম আকাশ। অনুষ্ঠানে অরাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, আইনজীবী, লেখক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি সুজনের জেলা সমন্বয়ক ডিজার হোসেন বাদশা বলেন: “সুজন একটি অরাজনৈতিক নাগরিক সংগঠন, যা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। আমরা সচেতন ও সোচ্চার জনগোষ্ঠী তৈরিতে বদ্ধপরিকর।”

তিনি নবগঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের নির্দেশনা দেন। একইসঙ্গে উপজেলা কমিটিকে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও দ্রুত সাংগঠনিক কার্যক্রম শেষ করার আহ্বান জানান। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দও সুশাসনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় ও কমিটি গঠন অনুষ্ঠানে এলাকার সচেতন নাগরিক ও সুশীল সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে বোদা পৌর এলাকায় নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পঞ্চগড়ের বোদায় ‘সুজন’-এর ২১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ