নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সুমনা দাস নামে এক কলেজপড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বালাহৈর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমনা দাস উপজেলার বালাহৈর গ্রামের শ্রী দুলাল দাসের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ভাই-বোনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমনা নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশের একটি টিম হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন