দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চৌদ্দগ্রামে ব্যবসায়ী নয়ন হত্যার ঘটনায় ২জন গ্রেফতার

‎কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর পান ব্যবসায়ী নয়ন হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার চৌদ্দগ্রাম মডেল থানায় নয়নের সহধর্মিণী তাছলিমা আক্তারের দায়ের করা হত্যা মামলায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নয়নের পাশ্ববর্তী বাড়ির নাসির আহমেদ চৌধুরীর ছেলে নুরুল আমিন চৌধুরী প্রকাশ সোহেল, খোরশেদ আলম চৌধুরী প্রকাশ টিটু।

বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ হোসাইন বলেন, ‘আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

‎মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা রাস্তার মাথার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের আনোয়ার হোসেন নয়ন (৩৫) এর উপর হামলা করে দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহন হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই রাতে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

‎বুধবার (০৬ মে) নয়নের সহধর্মিণী তাছলিমা আক্তার বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে ব্যবসায়ী নয়ন হত্যার ঘটনায় ২জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

‎কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর পান ব্যবসায়ী নয়ন হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার চৌদ্দগ্রাম মডেল থানায় নয়নের সহধর্মিণী তাছলিমা আক্তারের দায়ের করা হত্যা মামলায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নয়নের পাশ্ববর্তী বাড়ির নাসির আহমেদ চৌধুরীর ছেলে নুরুল আমিন চৌধুরী প্রকাশ সোহেল, খোরশেদ আলম চৌধুরী প্রকাশ টিটু।

বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ হোসাইন বলেন, ‘আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

‎মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা রাস্তার মাথার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের আনোয়ার হোসেন নয়ন (৩৫) এর উপর হামলা করে দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহন হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই রাতে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

‎বুধবার (০৬ মে) নয়নের সহধর্মিণী তাছলিমা আক্তার বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ