দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

বোয়ালখালীতে খালের ওপর অবৈধ ব্রিজ নির্মাণ: কাটা হলো সড়ক প্রতিরক্ষা গাইড ওয়াল

চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তি কৃষি জমিতে বাণিজ্যিক ভবন গড়তে খালের ওপর নির্মাণ করছেন লোহার ব্রিজ। বিশালকায় এই ব্রিজ নির্মাণে কেটে ফেলা হয়েছে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল।

উপজেলার হাওলা ডিসি সড়কের (কানুনগোপাড়া) অলিবেকারির মোড় থেকে জোট পুকুর পাড় এলাকা পর্যন্ত ছন্দারিয়া খালের ভাঙন থেকে রক্ষায় এই গাইড ওয়াল নির্মাণ করেছিলো সওজ।

জানা গেছে, সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি অলিবেকারি মোড় এলাকায় তার কৃষি জমিতে বাণিজ্যিক পাকা ভবন নির্মাণ ও যাতায়াতের সুবিধার্থে এক বিশালকায় ব্রিজ নির্মাণ করছেন। তিনি এর আগে বেশ কয়েকবার অবৈধভাবে ব্রিজটি নির্মাণ করতে গিয়ে প্রশাসনের বাধার মুখে পড়েছিলেন বলে জানা গেছে।

বুধবার (৬ মে) সকালে সরজমিনে দেখা যায়, খালের ওপর ব্রিজ নির্মাণে সওজের নির্মিত সড়ক প্রতিরক্ষা গাইড ওয়ালের পাঁচটি অংশে প্রায় ২ ফুট করে কেটে তাতে লোহার বিম বসানো হয়েছে।

স্থানীয়রা জানান, পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুফতি পাড়ার বাসিন্দা দুবাই প্রবাসী মো. জাহাঙ্গীর আলম ব্রিজটি নির্মাণ করছেন। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা আরো জানান, দুবাই প্রবাসী জনৈক ব্যক্তি আবাসিক প্লট করার জন্য প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে খালের ভাঙন রোধে নির্মিত সওজের গাইড ওয়াল ভেঙে ব্রিজ নির্মাণ করছেন। এতে উপজেলার প্রধান সড়কটি দীর্ঘ মেয়াদে ক্ষতির সম্মুখীন হয়ে গেল।

এ বিষয়ে সওজের বোয়ালখালী উপজেলার দায়িত্বে থাকা এসএম শাহরিয়ার কামাল বলেন, রাতে স্থানীয় সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে ওই প্রবাসীকে ব্রিজের কাজ বন্ধ রাখতে বলা হয়েছিলো। তিনি কথা দিয়েছিলেন কাজ বন্ধ রাখবেন। তবে রাতেও কাজ করেছেন এমন অভিযোগ সংবাদ কর্মীরা দিয়েছেন। আমরা বিষয়টি সরজমিনে পরিদর্শন করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে খালের ওপর অবৈধ ব্রিজ নির্মাণ: কাটা হলো সড়ক প্রতিরক্ষা গাইড ওয়াল

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তি কৃষি জমিতে বাণিজ্যিক ভবন গড়তে খালের ওপর নির্মাণ করছেন লোহার ব্রিজ। বিশালকায় এই ব্রিজ নির্মাণে কেটে ফেলা হয়েছে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল।

উপজেলার হাওলা ডিসি সড়কের (কানুনগোপাড়া) অলিবেকারির মোড় থেকে জোট পুকুর পাড় এলাকা পর্যন্ত ছন্দারিয়া খালের ভাঙন থেকে রক্ষায় এই গাইড ওয়াল নির্মাণ করেছিলো সওজ।

জানা গেছে, সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি অলিবেকারি মোড় এলাকায় তার কৃষি জমিতে বাণিজ্যিক পাকা ভবন নির্মাণ ও যাতায়াতের সুবিধার্থে এক বিশালকায় ব্রিজ নির্মাণ করছেন। তিনি এর আগে বেশ কয়েকবার অবৈধভাবে ব্রিজটি নির্মাণ করতে গিয়ে প্রশাসনের বাধার মুখে পড়েছিলেন বলে জানা গেছে।

বুধবার (৬ মে) সকালে সরজমিনে দেখা যায়, খালের ওপর ব্রিজ নির্মাণে সওজের নির্মিত সড়ক প্রতিরক্ষা গাইড ওয়ালের পাঁচটি অংশে প্রায় ২ ফুট করে কেটে তাতে লোহার বিম বসানো হয়েছে।

স্থানীয়রা জানান, পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুফতি পাড়ার বাসিন্দা দুবাই প্রবাসী মো. জাহাঙ্গীর আলম ব্রিজটি নির্মাণ করছেন। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা আরো জানান, দুবাই প্রবাসী জনৈক ব্যক্তি আবাসিক প্লট করার জন্য প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে খালের ভাঙন রোধে নির্মিত সওজের গাইড ওয়াল ভেঙে ব্রিজ নির্মাণ করছেন। এতে উপজেলার প্রধান সড়কটি দীর্ঘ মেয়াদে ক্ষতির সম্মুখীন হয়ে গেল।

এ বিষয়ে সওজের বোয়ালখালী উপজেলার দায়িত্বে থাকা এসএম শাহরিয়ার কামাল বলেন, রাতে স্থানীয় সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে ওই প্রবাসীকে ব্রিজের কাজ বন্ধ রাখতে বলা হয়েছিলো। তিনি কথা দিয়েছিলেন কাজ বন্ধ রাখবেন। তবে রাতেও কাজ করেছেন এমন অভিযোগ সংবাদ কর্মীরা দিয়েছেন। আমরা বিষয়টি সরজমিনে পরিদর্শন করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ