দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬

বরগুনায় ফটোসাংবাদিককে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন

পরিবেশকর্মী ও ফটোসাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মব সৃষ্টির অভিযোগ তুলে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে এই কর্মসূচি পালিত হয়। আয়োজন করে বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।

আয়োজকরা জানান, তালতলী উপজেলার নিদ্রা সৈকতের সংরক্ষিত বনের ভেতরে অবৈধভাবে রাস্তা ও স্থাপনা নির্মাণের প্রতিবাদ জানানোয় আরিফ রহমানকে লক্ষ্য করে একটি মহল ষড়যন্ত্র করছে। এ সময় স্থানীয় সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ফরাজী এবং ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে মব তৈরি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলা হয়।

একই সঙ্গে বন বিভাগের নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাওন এবং সখিনা বন বিটের কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেলের বিরুদ্ধেও পরিস্থিতি উসকে দেওয়ার অভিযোগ উঠে।

ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনার দাবিতে

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু। এড়াও বক্তব দেন সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, মুফতি ইদ্রিসুর রহমান, হোসনেয়ারা ছবি, আরিফ হোসেন খান, মুশফিক আরিফ, মোঃ হান্নান মিয়া, সাংবাদিক শাহ আলী, অলিউল্লাহ আল আমিনসহ অন্যরা

তারা অভিযোগ করেন, পরিবেশ রক্ষায় কাজ করায় আরিফ রহমান ও সংশ্লিষ্টদের হেনস্তা করা হচ্ছে।

বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন ষড়যন্ত্র ও মব সৃষ্টির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা

পরিবেশকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা

নিদ্রা সৈকত, টেংরাগিরি ও শুভ সন্ধ্যা এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।

মানববন্ধন থেকে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায় এবং পরিবেশ ও সাংবাদিকতার কাজ বাধাহীনভাবে চলতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় ফটোসাংবাদিককে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ